×

সারাদেশ

শিবগঞ্জে নৌকার দুই সমর্থকের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০২:৪৯ পিএম

শিবগঞ্জে নৌকার দুই সমর্থকের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নৌকা মার্কার দুই সমর্থকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।

এ নিয়ে সোমবার (১৮ ডিসেম্বর) রাতে শিবগঞ্জ পৌর এলাকার মর্দানা মহল্লার মৃত সাদেকুল আলমের ছেলে আবদুল হক বাদি হয়ে দুজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী মহল্লার মৃত সাত্তারের ছেলে মশিউর রহমান স্যান্ডি ও মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মৃত জেন্টু আলীর ছেলে তরিকুল ইসলামের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীক নিয়ে কটূক্তি ও উসকানিমূলক স্ট্যাটাস দিয়েছেন। তারা দুজনই নৌকা মার্কার সমর্থক।

ফেসবুক আইডিতে লিখেছেন, ‘‘মানুষ হত্যার এক আতঙ্কের নাম ট্রাক, তাই সবাই ট্রাক থেকে সাবধান থাকবেন। ফলে সাধারণ ভোটার এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের সমর্থক-কর্মীদের মধ্যে ভয়ভীতি ও বিভ্রান্তি সৃষ্টি করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া প্রয়োজন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App