×

সারাদেশ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন লোটাস কামাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ১০:১৩ পিএম

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন লোটাস কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল)। ছবি: ভোরের কাগজ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। সকল মেগা প্রজেক্টগুলো এ সরকারের আমলেই হয়েছে। বর্তমানে কিছু প্রজেক্ট চলমান রয়েছে। এগুলো শেষ হলে দেশের চেহারা পাল্টে যাবে। অসাধারণ সফলতার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে এ দেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে।

তিনি মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা-১০ নির্বাচনী এলাকার লালমাই ও নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগকালে উপস্থিত ভোটারদের মাঝে এ আহবান জানান।

এ সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম সারওয়ার, নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুদ্দিন কালু, লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিপি কামরুল হাসান শাহীন, অর্থমন্ত্রীর এপিএস মোহাম্মদ মিজানুর রহমান, লালমাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন অপু, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোস্তাফা মজুমদার বাচ্চু, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মাহবুবুল আলম সুমন, বেলঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, গলিয়ারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. নাসিম আহমেদসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App