×

সারাদেশ

আপনাদের সেবক হতে ঈগল মার্কায় ভোট চাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৭ পিএম

আপনাদের সেবক হতে ঈগল মার্কায় ভোট চাই

ছবি: ভোরের কাগজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে অবাধ ও সুষ্ঠু ভোট হবে। সারা বিশ্ব তাকিয়ে আছে এই নির্বাচনে দিকে। যদি কেউ স্বপ্ন দেখে ভোট কেটে বাক্স ভরে ফেলবে এটি তাদের দু:স্বপ্ন ছাড়া আর কিছুই না। জনগণ যাকে চাইবে, যার জনপ্রিয়তা বেশি তিনিই ভোটে নির্বাচিত হবেন।

তিনি আরও বলেন, ভোট কেন্দ্রে ঘোষণা করা হবে, ভয় পাওয়ার কিছুই নেই, তাঁরা গুজব ছড়াবে, হুমকি-ধামকি দিবে, এসবে কিছুই হবে না, চারদিকে ঈগলের জোয়ার নেমেছে, এই জোয়ারে সকল অপশক্তি হারিয়ে যাবে।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালের দিকে ধামতি ইউনিয়নের দুয়ারিয়া আমিন উদ্দিন সরকার তালিমুল কোরআন মাদরাসা মাঠে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওই বৈঠকে তিনি আরও বলেন, আগামী ৭ জানুয়ারি ঈগল মার্কায় একটি ভোট চাই, বিনিময়ে আগামী পাঁচ বছর আমি আপনাদের সেবক হয়ে থাকব। আপনারা নির্ভয়ে কেন্দ্রে যাবেন, সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্ন ভোট চলবে। সকলকে ঈগল প্রতিকে ভোট দিতে অনুরোধ জানাচ্ছি। ইনশাল্লাহ ঈগল প্রতীকের বিজয় সুনিশ্চিত।

বিশিষ্ট ব্যবসায়ী মো. শিমুল সরকারের সভাপতিত্বে উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হুমায়ূন কবির চেয়ারম্যান, ধামতি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মো. ওমর ফারুকের সঞ্চালনায় উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. সফিকুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক মো. রমিজ উদ্দিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম, বীরমুক্তিযুদ্ধা সিরাজুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. আনিছুর রহমান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App