×

সারাদেশ

ঈগল বিজয়ী হলে দেবিদ্বার হবে সারা দেশের উন্নয়নের রোল মডেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৯ পিএম

ঈগল বিজয়ী হলে দেবিদ্বার হবে সারা দেশের উন্নয়নের রোল মডেল

ছবি: ভোরের কাগজ

চারদিকে ঈগলের গণজোয়ার উঠেছে, আগামী ৭ জানুয়ারি নিজ নিজ ভোট কেন্দ্রে যেয়ে নির্ভয়ে ঈগল প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানাচ্ছি। জোর-জবরদস্তি, সন্ত্রাস করে ভোট কেটে নিবে বলে যারা প্রচার করছে তাদের গুজবে কান দিবেন না। ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আমরা সহিংসতা চাই না, জনগণ যাকে যোগ্য মনে করবে তাকেই নির্বাচিত করবে।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর বাসস্ট্যান্ড এ আয়োজিত উঠান বৈঠকে কুমিল্লা- ৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ঈগল প্রতীকের মো. আবুল কালাম আজাদ এসব কথা বলেন।

একই দিন তিনি সকালে উপজেলার জাফরগঞ্জ, এলাহাবাদ ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় প্রচার, গণসংযোগ ও পথসভায় অংশ নেন।

এসব সভায় বক্তব্যে তিনি আরও বলেন, এ উপজেলায় কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে মানুষ বঞ্চিত, রাস্তাঘাটের অবস্থা দেখলে তা বুঝা যায়। মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে যে পরিমাণ উন্নয়ন করেছেন তার ছিঁটেফোঁটাও এই দেবিদ্বারে পড়েনি। তাহলে কোটি কোটি টাকার বরাদ্দ গেল কোথায় ? আমি সম্মান ও মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজনীতিতে এসেছি, নিজের আখের গুছানোর রাজনীতি করতে নয়। আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কথা দিচ্ছি, দেবিদ্বার হবে সারা বাংলাদেশের উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার উন্নয়নের ধারায় দেবিদ্বারকে স্মার্ট উপজেলায় পরিণত করতে আগামী ৭ জানুয়ারি নির্ভয়ে ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এসব উঠান বৈঠকে অন্যান্যর মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত পোদ্দার, নুরপুর এম আলী এন্ড বারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোসলেহ উদ্দিন, আওয়ামী লীগ নেতা একে শিপলু খান, ইউপি সদস্য মো. আবুল কাশেম, ডা. ইদ্রিস প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App