×

সারাদেশ

জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নত ও স্মার্ট বাংলাদেশে পরিণত করেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ১০:০৬ পিএম

জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নত ও স্মার্ট বাংলাদেশে পরিণত করেছে

বাগেরহাট-৪ (শরণখোলা-মোড়লগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ মঙ্গলবার পথসভার আয়োজন করেন। ছবি: ভোরের কাগজ

জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নত ও স্মার্ট বাংলাদেশে পরিণত করেছে

বাগেরহাট-৪ (শরণখোলা-মোড়লগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নত ও স্মার্ট বাংলাদেশে পরিণত করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে নৌকা মার্কার সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে শরণখোলায় মাদক ও দখলবাজ থাকবে না।

শরণখোলার খোন্তাকাটা ইউনিয়নের আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় মাঠে খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, আওয়ামী লীগ নেতা অধ্যাপক সাব্বির আহমেদ মুক্তা, তাজুল ইসলাম সরদার, আলমগীর তালুকদার, প্রমুখ।

এসময় বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার জন্য আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

এ্যানি আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

গুনে গুনে 'ঘুস' নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

গুনে গুনে 'ঘুস' নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App