×

সারাদেশ

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে কিশোর নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ১১:৪১ এএম

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে কিশোর নিহত

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকায় বন্য হাতির আক্রমনে বিদ্যালয়ে পড়ুয়া অংশেহলা মারমা (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। রাইখালী সীতাপাহাড়ের কলাবাগান এলাকায় বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটেছে ।

নিহত কিশোরের পিতা মংপুলু মারমা জানান, বুধবার বাড়ির পাশের পাহাড়ে গরু চরাতে গেলে বন্যহাতি আক্রমণ করে অংশেহলার উপর। আক্রমণে সে নিহত হয়।

খবর পেয়ে পরিবার ও আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌছে অংশেহলাকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি বাড়িতে নিয়ে আসা হয়। নিহত অংশেহলা মারমা বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

এ ব্যাপারে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনচারুল করিম ভোরের কাগজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত কিশোরের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে বন বিভাগ ও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App