×

সারাদেশ

বোয়ালমারীতে ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৩:২৬ পিএম

বোয়ালমারীতে ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার

বোয়ালমারীতে ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গ্রামের একটি পরিত্যাক্ত বাঁশঝাড় থেকে ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে উজজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের জনৈক আবু বক্কর শেখের বাঁশবাগান থেকে গুলিগুলো উদ্ধার করে পুলিশ। গুলিগুলো থ্রি নট থ্রি রাইফেলের বলে থানা সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, উপজেলার রাজাপুর পূর্বপাড়া গ্রামের আবু বক্কর শেখ তার বাঁশবাগানে থাকা একটি কাঠের গাছ স্থানীয় গাছ ব্যবসায়ী লাকির কাছে বিক্রি করেন। ওই গাছ ব্যবসায়ী শনিবার সকালে গাছটি কেটে নেন। এরপর গাছের গোড়া তুলতে গিয়ে শ্রমিকেরা ২ ফুট মাটির নিচে মরিচাধরা একটি লোহার বাক্স পান। বাক্সটি খুললে এর ভেতরে মরিচাধরা গুলি দেখতে পেয়ে শ্রমিকেরা ট্রিপল নাইনে ফোন করে।

পরে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিসহ বাক্সটি জব্দ করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী সার্কেল) মো. মিজানুর রহমান, বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাদী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ৩৪০ রাউন্ড গুলি রাজাপুর গ্রামের একটি বাঁশঝাড়ের মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। সেগুলো অকেজো এবং মরিচা ধরা। গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে। খবর পেয়ে গুলিগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জানতে চাইলে বোয়ালমারী থানার ওসি শেখ সাদী বলেন, গুলিগুলো ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের রেখে যাওয়া অথবা ফেলে যাওয়া হতে পারে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংগীত-নৃত্যকলাসহ চার বিষয় যুক্ত হচ্ছে প্রাথমিকে

সংগীত-নৃত্যকলাসহ চার বিষয় যুক্ত হচ্ছে প্রাথমিকে

এশিয়ান গেমসের জন্য চমক রেখে পাকিস্তানের দল ঘোষণা

এশিয়ান গেমসের জন্য চমক রেখে পাকিস্তানের দল ঘোষণা

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App