×

সারাদেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৭:১৮ পিএম

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নিজ ঘরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে এ ঘটনা ঘটে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল মজিদ জানান, ঘোষপালা গ্রামের আবদুস সাত্তারের পুত্র জামাল উদ্দিন (৩৫) নিজ বসতঘরে অটোরিকশা বিদ্যুৎ দিয়ে চার্জ করার সময় সে বিদ্যুতায়িত হয়ে যায়। তার চিৎকারে জামালের ২ শিশু কন্যা ফাইজা (৬), আনিকা (৪) এগিয়ে আসলে তারাও বিদ্যুতায়িত হয়। তাদের চিৎকারে জামাল উদ্দিনের বৃদ্ধা মা আনোয়ারা বেগম (৬৫) তাদের বাচাঁতে এগিয়ে আসলে তিনি নিজেও বিদ্যুৎ স্পৃষ্ট হলে দুর্ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।

খবর পেয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আবদুল মজিদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪ টি মৃতদেহ উদ্ধার করেছে। এই দুর্ঘটনার ফলে একই পরিবারের ৪ জন মারা যায়। বর্তমানে মৃত জামাল উদ্দিনের একটি নাবালক শিশু কন্যা সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App