×

সারাদেশ

জাপা প্রার্থী ওযুখানায় পড়ে গিয়ে আহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:৩১ পিএম

জাপা প্রার্থী ওযুখানায় পড়ে গিয়ে আহত

ছবি: সংগৃহীত

জাপা প্রার্থী ওযুখানায় পড়ে গিয়ে আহত

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ-১ আসনের লাঙ্গল প্রতিকের প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম গণসংযোগে গিয়ে মসজিদের অজুখানা পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজের উদ্দেশ্যে শ্রীনগর উপজেলার বালাসুর বউবাজার জামে মসজিদের ওযু খানায় পড়ে গিয়ে তিনি আহত হন। শ্রীনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, তাদের প্রার্থী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম দিনব্যাপী শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকার লাঙ্গল মার্কার গণ সংযোগ করেন। সন্ধ্যায় উপজেলা বালাসুর বউবাজার এলাকায় গণসংযোগের সময় মাগরিব নামাজ আদায়ের উদ্দেশ্যে বউবাজার জামে মসজিদে যান।

এ সময় অজু করতে গিয়ে পা পিছলে অজুখানায় পড়ে গিয়ে তার মাথা ফেটে যায় ও হাতের হাড় ভেঙে যায়। তাৎক্ষণিক তাকে বালাশুরের স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। বর্তমানে তিনি ঢাকা গ্রীন রোডের নিউ লাইফ হাসপাতালে ভর্তি আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়েমেনে হামলার পর সৌদিতে জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে হামলার পর সৌদিতে জরুরি সতর্কতা জারি

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২

চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App