×

সারাদেশ

বাল্যবিবাহ থেকে স্কুলছাত্রী রক্ষা করলো এসিল্যান্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯, ০৪:৫৫ পিএম

বাল্যবিবাহ থেকে স্কুলছাত্রী রক্ষা করলো এসিল্যান্ড

সিরাজগঞ্জ সদরের বাগবাটি ইউনিয়নের ঘোড়াচড়া গ্রামে সপ্তম শ্রেণীর ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। শুক্রবার (২৯ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ সদরের বাগবাটি ইউনিয়নের ঘোড়াচড়ায় সংগীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে কনের বাড়ীতে উপস্থিত হন।

তখন কনের বাড়ীতে কনে ঘোড়াচড়া গ্রামের সপ্তম শ্রেণীর ছাত্রী (১২) এর সাথে সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামের এক যুবক (২৪) এর বিয়ের আয়োজন চলছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে বরপক্ষ পালিয়ে যায়। কনে স্থানীয় উচ্চ মাদ্রাসার সপ্তম শ্রেনীর ছাত্রী। কনে অপ্রাপ্তবয়স্ক। পরে ভ্রাম্যমাণ আদালত কনের বাল্যবিবাহ আয়োজন করার অপরাধে কনের বাবাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এসময় কনের পিতাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তারা তাদের ভুল বুঝতে পারেন এবং তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর এর প্রোগ্রাম অফিসার ফাহিমা আল আশরাফ, পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App