×

সারাদেশ

বাগাতিপাড়ায় ছাত্রীকে উত্যাক্ত করায় যুবক আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯, ০৮:০২ পিএম

বাগাতিপাড়ায় ছাত্রীকে উত্যাক্ত করায় যুবক আটক

নাটোরের বাগাতিপাড়ায় দশম শ্রেনীর স্কুল ছাত্রীকে উত্যাক্ত করায় জনী আলী (২১) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

রোববার (০১ ডিসেম্বর) দুপুরে তাকে আটক করা হয়্। জনী আলী উপজেলার চকমাপুর গ্রামের জবীর আলীর ছেলে। এঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

স্কুল ছাত্রী ও থানা সূত্রে জানা যায়, স্কুলে আসা যাওয়ার পথে জনি আলী প্রায় স্কুল ছাত্রীকে উত্যাক্ত করতো । বিষয়টি ছাত্রীর পরিবারকে অবগত করলে জনিকে মানা নিষেধ করেন ছাত্রীর বাবা। রোববার প্রতিদিনের মতো বিদ্যালয়ে যাচ্ছিলেন ওই স্কুল ছাত্রী। পথে মধ্যে জনী আলী স্কুল ছাত্রীর পথ রোধ করে প্রেম প্রস্তাব দিলে তা আবার প্রত্রাক্ষান করে ওই ছাত্রী। এতে জনি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ভয়ভিতি দেখান স্কুল ছাত্রীকে। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে জনিকে আটক করে। পরে ওইদিন রাতে স্কুল ছাত্রীর মা বাদি হয়ে জনিকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে জনিকে আটক করে থানায় আনা হয়। পরে মামলা গ্রহন করে আটককৃত জনিকে সোমবার (০২ ডিসেম্বর) নাটোর জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App