×

সারাদেশ

ডোমারে ইউপি চেয়ারম্যানের বহিস্কার ও বিচারের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯, ০৩:৩৭ পিএম

ডোমারে ইউপি চেয়ারম্যানের বহিস্কার ও বিচারের দাবি
নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবুল হাচানের বিরুদ্ধে দুর্নীতি ও অপকর্মের অভিযোগে বিচার ও বহিস্কারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন আওয়ামীলীগ ও এলাকাবাসী। বুধবার(৪ডিসেম্বর) সকালে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ধঞ্চনপুর বাজার সড়কে ইউনিয়ন আওয়ামীলীগ ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন ও একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জোড়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে ইউপি চেয়ারম্যান আবুল হাচানের দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে বক্তব্য রাখেন,জোড়াবাড়ী ৯নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আবুল হোসেন,আ.লীগ নেতা অমরজিৎ সিংহ,রাজকুমার রায়,৩নং ওয়ার্ড আ.লীগ সা: সম্পাদক মফিজুল হক,৩নং ইউপি সদস্য আব্দুস ছালাম,৮নং ইউপি সদস্য জাহিরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা রমজান আলী প্রমূখ।বক্তরা বলেন,আবুল হাচান চেয়ারম্যানের ছেলে মোমিনুর রহমান অলিখিত ভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পিতা-পুত্র উভয়েই ইউনিয়নে বিভিন্ন অপকর্ম ও দূর্নীতি করছে, অর্থ বিনিময় ছাড়া কোন কাজ করেন না তারা। মানববন্ধনে অংশগ্রহনকারী জোড়াবাড়ী ইউনিয়নের আ.লীগের নেতাকর্মী ও সাধারন এলাকাবাসী দ্রুত দূর্নীতিবাজ চেয়ারম্যান আবুল হাচানের বহিস্কার ও শাস্তি দাবী করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App