×

সারাদেশ

১০ মিনিটে মিলল অজ্ঞাত লাশের পরিচয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯, ০৬:২৩ পিএম

১০ মিনিটে মিলল অজ্ঞাত লাশের পরিচয়

কুমিল্লায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাত্র ১০ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা (৩০) এক যুবকের লাশের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পরিচয় সনাক্ত হওয়া ওই যুবকের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। কুমিল্লা জেলা পিবিআই প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওসমান গণি পিপিএম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পিবিআইয়ের আধুনিক প্রযুক্তিতে সনাক্ত হওয়া মৃত ওই যুবকের নাম মামুন মিয়া (৩০)। সে গোপালগঞ্জের কাশিয়ানী থানার রাতুইল গ্রামের মধ্যপাড়া এলাকার মো.তাবির উদ্দিনের ছেলে। তবে মামুন কুমিল্লা জেলার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ফেরি করে কাপড় বিক্রি করতো।

পিবিআই কুমিল্লা সূত্র জানায়, গত বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন বড়ধর্মপুর গ্রামস্থ হাজী আবুল হোসেনের বাঁশ বাগানের উত্তর পাশে কাঠাল গাছের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় অজ্ঞাতনামা (৩০) এক যুবকের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পিবিআই, কুমিল্লাও এই খবর পায়। পরে কুমিল্লা জেলা ইউনিট প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওসমান গণি (পিপিএম) এর নির্দেশে পিবিআইয়ের সদস্যরা একটি ক্রাইমসিন টিম গঠন করে ঘটনাস্থলে যায় এবং ছায়া তদন্তের কার্যক্রম শুরু করে।

এ সময় ঘটনাস্থলের ছবি উত্তোলন, ভিডিও ধারণ, লাশের ছবি উত্তোলন এবং ফিঙ্গার প্রিন্ট (আঙ্গুলের ছাপ) সংগ্রহ করা হয়। পরে পিবিআই কুমিল্লা জেলা আধুনিক প্রযুক্তিতে ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করে মাত্র ১০ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা ওই লাশের নাম ঠিকানা ও জাতীয় পরিচয় পত্র নম্বর (১৯৮৯৩৩১৩০৬০৯৯০৭৪৬) সংগ্রহ করতে সক্ষম হয়। কিন্তু এতে তার অস্থায়ী ঠিকানা পাওয়া গেলেও স্থায়ী ঠিকানা পাওয়া যায়নি। পরে জাতীয় পরিচয়পত্র নম্বর ব্যবহার করে মৃত ব্যাক্তির ব্যবহৃত মোবাইল নম্বর সংগ্রহ করে তার স্থায়ী ঠিকানা ও আত্বীয় স্বজনের ঠিকানা পাওয়া যায়। এরপর তার স্বজনদের খবর দেওয়া হয় মরদেহ বুঝে নেওয়ার জন্য। খবর পেয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে স্বজনরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই যুবকের মরদেহ বুঝে নেয়।

এদিকে, এর আগে কুমিল্লা মেডিকেলে মামুন মিয়া নামের ওই যুবকের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এছাড়া এই ঘটনায় সদর দক্ষিণ থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে ওই যুবকের মৃত্যুর সঠিক কারন জানা যাবে এবং পরবর্তী আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App