×

সারাদেশ

শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও হুইল চেয়ার বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ১২:৪৫ পিএম

শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও হুইল চেয়ার বিতরণ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাদ্রাসা, বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও হুইল চেয়ার বিতরণ করেন দিনাজপুর ৬ আসনের এমপি মোঃ শিবলী সাদিক। আজ (১০ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ স্কুল মাঠে উপজেলার সকল মাদ্রাসা, বিভিন্ন স্কুল ও কলেজের অসচ্ছল এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৩৫১ টি স্কুল ব্যাগ ও ২৬ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। িউপজেলা এডিবির ২০১৮- ২০১৯ অর্থ বছরের অর্থায়নে এ সামগ্রী বিতরণ করা হয় বলে জানা যায়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাদেন সাংসদ শিবলী সাদিক, এসময় আরো উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম,সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন, কুচদহ ইউপি চেয়ারম্যান মোঃ সায়েম সবুজ, বিনোদনগর ইউপি চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App