×

সারাদেশ

ঢেঁকিছাঁটা চালের পিঠার স্বাদ আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯, ০৪:৫৮ পিএম

ঢেঁকিছাঁটা চালের পিঠার স্বাদ আর নেই

ছবিতে দেওয়ানগঞ্জ ঢেঁকিতে চালের গুড়া তৈরী করছেন কৃষাণীরা।

জামালপুরের দেওয়ানগঞ্জে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি। বিভিন্ন ধরনের আধুনি যন্ত্র আবিষ্কার হওয়ার ফলে হারিয়ে যাচ্ছে ঢেঁকির পুরোনো ঐতিহ্য। কালের বিবর্তনে ঢেঁকি এখন শুধু ঐতিহ্যের স্মৃতি। দিন দিন ঢেঁকি শিল্প বিলুপ্ত হলেও সংরক্ষণের কোন উদ্যোগ নেই। বাংলার ঐতিহ্যবাহি ঢেঁকি আগের মত এখন আর চোখে পড়ে না।

একসময় ঢেঁকি ছিল গ্রামীণ জনপদের চাল ও চালের গুঁড়া বা আটা তৈরীর একমাত্র যন্ত্র। অগ্রহায়ন পৌষ মাসে কৃষক ধান কাটার পর কৃষাণীদের ঘরে ধান থেকে চাল ও চালের গুঁড়া করার ধুম পরে যেত। জামাই আদর করা হতো বিভিন্ন রকমের পিঠা, পুলি, ফিরনী, পায়েস দিয়ে। এছাড়াও নবান্ন উৎসব বিয়ে, ঈদ, পূঁজায় ঢেঁকির মাধ্যমে ধান থেকে আটা তৈরী করা হতো। আটা তৈরি করতে ঢেঁকিতে কাজ করত রাত থেকে ভোর পর্যন্ত। ঢেঁকি ছাটা আউশ ধানের চালের পান্তা ভাত খেতেও খুব স্বাধ হতো।

এক যুগ আগেও মানুষ ঢেঁকির মাধ্যমে ধান থেকে চিড়া, আটা তৈরী করে জীবিকা নির্বাহ করত। ঢেঁকির ধুপধাপ শব্দে মুখোরিত ছিল বাংলার জনপদ। কিন্তু এখন ঢেঁকির সেই শব্দ শোনা যায় না। বর্তমানে আধুনিকতার শোয়াই ঢেঁকির শব্দ নেই। হারিয়ে যাচ্ছে গ্রামীন জনপদের ঐতিহ্যবাহি কাঠের তৈরী ঢেঁকি। জ্বালানীর তৈল বা বিদ্যুৎ চালিত মেশিন দিয়ে ধান ও চাল তৈরীর কারণে ঢেঁকি আজ কদরহীন। এলাকার গ্রাম গুলোতে ঘুরে এখন ঢেঁকির দেখা মিলে না। ঢেঁকি সম্পর্কে জানতে চাইলে উপজেলার বাঁশতলী গ্রামের ছফর উদ্দিন জানান, আগে বেশির বাড়িতেই ঢেঁকি ছিল। ঢেঁকি ছাঁটা চাল ও চালের পিঠার গন্ধ এখন আর নেই। পিঠার স্বাদ ও গন্ধ এখনও মনে পড়ে। প্রযুক্তির উন্নয়নের ফলে গ্রাম বাংলার ঢেঁকির ব্যবহার কমে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ

মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ, নতুন চ্যালেঞ্জের অপেক্ষা

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ, নতুন চ্যালেঞ্জের অপেক্ষা

পার্বতীপুর বিএনপির হাল ধরলেন ব্যারিস্টার কামরুজ্জামান

ব্যালটে হার, নেতৃত্বে উত্থান পার্বতীপুর বিএনপির হাল ধরলেন ব্যারিস্টার কামরুজ্জামান

ন্যায়বিচার ও ভূমিদস্যুর শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ন্যায়বিচার ও ভূমিদস্যুর শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App