×

সারাদেশ

প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯, ০৫:২৮ পিএম

প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল

সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে পুনর্নির্বাচন ও সরকারের দুঃশাসনের একবছর পুর্তিতে গত ৩০ ডিসেম্বর বিক্ষোভ কর্মসুচীর দিন ঢাকায় বামজোটের মিছিলে পুলিশের হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) গাইবান্ধা জেলা শহরে বামজোটের মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের রেলগেট থেকে বের হয়ে একই স্থানে এসে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ৩০ ডিসেম্বর বামজোটের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা চালিয়ে আবারো প্রমাণ করেছে এই সরকার ফ্যাসিষ্ট কায়দায় দেশ চালাতে চায়। বক্তারা পুলিশীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ৩০ ডিসেম্বর মানুষের ভোটাধিকারকে হরণ করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। বক্তারা বলেন, এই সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পুলিশ ও আমলা নির্ভর হয়ে পড়েছে। এই সরকারকে উৎখাত করে বাম প্রগতিশীল সরকার গঠন করে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির সভাপতি মিহির, বাম জোটের সমন্বয়ক ও সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ মার্কসবাদী আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু

রিয়াদ ও দাম্মাম রুটে ১৮ অক্টোবর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

রিয়াদ ও দাম্মাম রুটে ১৮ অক্টোবর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কবে, জানাল মন্ত্রণালয়

নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কবে, জানাল মন্ত্রণালয়

সব সরকারি দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সব সরকারি দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App