×

সারাদেশ

গাজীপুরে ট্রলার ডুবিতে স্কুল শিক্ষার্থী নিখোঁজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০, ০৫:৪৪ পিএম

গাজীপুরের সিংহশ্রী বানার নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবির ১৬ ঘন্টাও নিখোঁজ স্কুল ছাত্রী ও ট্রলার উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরিদল। এ ঘটনায় আরো তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যা পনে ৭টার দিকে গাজীপুর ও ময়মনসিংহের সীমান্তবর্তী নয়ানগর সিংহশ্রী এলাকায় এ দুঘটনা ঘটে। এর আগে গতকাল রাতে আলো সল্পতার কারণে উদ্ধার কর্মীরা কাজ করতে পারেনি। তবে আজ সকাল ১০ টার পর থেকে টঙ্গী ফায়ার সার্ভিস ও কাপাসিয়া থানা পুলিশ উদ্ধার কাজ চালিয়ে চাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২১ জন যাত্রী নিয়ে কাপাসিয়া টোক থেকে পাশ্ববর্তী ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী যাচ্ছিল যাত্রীবাহি ট্রলার। নয়ানগর এলাকায় পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি বালুবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মুহূর্তেই ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা বিশ্বনাথ ধর, ট্রলার চালক কমলেশসহ সবাই সাঁতরে পাড়ে উঠলেও খোঁজ পাওয়া যায়নি তিথি রানী ধর নামে এক শিক্ষার্থীর। তিনি নিগুয়ারীর মৃত মতিচন্দ্র ধরের মেয়ে ও নিগুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App