×

সারাদেশ

মেরামত হলো বাঁধ, রক্ষা পেল বীজতলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০, ০৩:৫০ পিএম

মেরামত হলো বাঁধ, রক্ষা পেল বীজতলা

পানি নেমে যাওয়া বীজতলা। ছবি: ভোরের কাগজ।

মেরামত হলো বাঁধ, রক্ষা পেল বীজতলা

বীজতলা থেকে পানি নেমে গেছে। ছবি: ভোরের কাগজ।

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আশুরার বিলের বাঁধ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুস্কৃতিকারীরা কেটে দেয়ায় পাশ্ববর্তী শাখা করতোয়া নদীর পানি আকস্মিক ভাবে বেড়ে প্রায় কয়েক শত একর জমির ইরি বীজতলা পানিতে তলিয়ে যায়। ঘটনার ১২ঘন্টা পর বীজতলা থেকে পানি নেমে যাওয়ায় রক্ষা পেয়েছে বীজতলা।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল থেকে ডুবে যাওয়া বীজতলা থেকে পানি নেমে যাওয়া শুরু করে। এদিকে বীজতলা থেকে পানি নেমে যাওয়ায় বীজতলার পরিচর্যায় কৃষকরা ব্যস্ত সময় পার করছেন।

উপজেলার রাঘবিন্দপুর খিয়ারপাড়ার কৃষক তোজাম্মেল হোসেন জানান, আল্লাহর রহমতে নদীর পানি নেমে গেছে, বীজতলা গুলোর তেমন ক্ষতি হবে না ।

[caption id="attachment_195854" align="aligncenter" width="687"] বীজতলা থেকে পানি নেমে গেছে। ছবি: ভোরের কাগজ।[/caption]

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান জানান, পানি নেমে যাওয়ার পর বীজতলায় ময়লা আবর্জনা পরিষ্কার করে থিয়োভিট ও ইউরিয়া সার প্রয়োগ করার জন্য আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার জানান, কৃষকদের বীজতলা নিয়ে আমরা সবসময় খোঁজ খবর রাখছি ।

নবাবগঞ্জ জাতীয় উদ্যান আশুরার বিলে পানি ধরে রাখার জন্য ক্রসড্রামের বাঁধ কেটে দেয় পাশ্ববর্তী গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর গ্রামের কয়েকজন দুস্কৃতিকারী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার বাঁধ সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করে র‌্যাব ১৩ ও পুলিশের সহযোগিতায় বাঁধ মেরামত সম্পন্ন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App