×

সারাদেশ

রাণীনগরে ১০ বীরাঙ্গনাকে সংবর্ধনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ০৩:১০ পিএম

রাণীনগরে ১০ বীরাঙ্গনাকে সংবর্ধনা

বীরাঙ্গনাকে সংবর্ধনা দেয়া হচ্ছে। ছবি: ভোরের কাগজ।

নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা গ্রামের ১০ নারী মুক্তিযোদ্ধা বীরাঙ্গনাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) সকালে নওগাঁ জেলা পুলিশের আয়োজনে আতাইকুলা গণ কবরের পাশে আয়োজিত অনুষ্ঠানে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতেই গণ কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে বীরাঙ্গনা ও তাদের পরিবারের সদস্যদের হাতে সন্মাননা ও শীতবস্ত্র তুলে দেন পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার, রাণীনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমাইল হোসেন, রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলু, মিরাট ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা গ্রামে রাজাকারদের সহায়তায় পাক হানাদার বাহিনী আক্রমণ করে। তারা নীরিহ গ্রামবাসীর উপর নির্যাতন ও লুটপাট চালায়। এ সময় ব্রাস ফায়ারে হত্যা করা হয় ৫২ জনকে।

দীর্ঘদিন অবহেলিত থাকার পর গত বছরের শেষের দিকে ওই গ্রামের ১০ নারী বীরঙ্গনাদের নাম মুক্তিযোদ্ধাদের নামের তালিকায় অর্ন্তভূক্ত করে স্বীকৃতি দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যদি গণভোট অবৈধ হয়, তাহলে বর্তমান সরকারও অবৈধ

মামুনুল হক যদি গণভোট অবৈধ হয়, তাহলে বর্তমান সরকারও অবৈধ

মুয়াজ্জিন থেকে যেভাবে ঢাকাই সিনেমার খলনায়ক ডন

মুয়াজ্জিন থেকে যেভাবে ঢাকাই সিনেমার খলনায়ক ডন

ন্যাটোর আদলে পাকিস্তান-সৌদি-তুরস্ক জোট, ছাতার নিচে আসছে কারা?

ন্যাটোর আদলে পাকিস্তান-সৌদি-তুরস্ক জোট, ছাতার নিচে আসছে কারা?

এবার দেওবন্দ মাদরাসার নিচে ‘শিবলিঙ্গ’ থাকার দাবি

এবার দেওবন্দ মাদরাসার নিচে ‘শিবলিঙ্গ’ থাকার দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App