×

সারাদেশ

৬শ ৬০ মেট্রিক টন কয়লা নিয়ে কার্গো ডুবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ০৫:৩৮ পিএম

৬শ ৬০ মেট্রিক টন কয়লা নিয়ে কার্গো ডুবি

ভৈরবনদে কয়লাভর্তি ডুবন্ত কার্গো/ ছবি: প্রতিনিধি

৬শ ৬০ মেট্রিক টন কয়লা নিয়ে কার্গো ডুবি

যশোরের নওয়াপাড়া ভৈরবনদে কয়লাভর্তি কার্গো ডুবে গেছে। রোববার (১৯ জানুয়ারি) সকাল ৫ টার সময় নওয়াপাড়া তামিম ঘাটে নোংগর করার সময় এমভি মরু দুলাল-১ নামের কার্গোটি ডুবে যায়। কার্গোটির কয়লা ত্রিফল দিয়ে বাধা রয়েছে। কয়লা বোঝাই কার্গোতে নদের তলদেশ থেকে আঘাত লাগার কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, নওয়াপাড়ার মেসার্স শেখ ব্রাদার্সের (ইন্দোনেশিয়া থেকে আমদানীকৃত) ৬শ ৬০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি মরু দুলাল-১ কার্গোটি গত ১৭ জানুয়ারী মোংলা হারবাড়িয়া থেকে নওয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। গত ১৮ জানুয়ারী নওয়াপাড়ায় পৌছে নওয়াপাড়া পাঁচকবর তামিম ঘাটে একটি জাহাজের পাশে নোংগর করে। রোববার সকাল ৫ টার সময় তামিম ঘাটে ভেড়ানোর সময় এমভি মরু দুলালের তলাদেশ ফেটে তলিয়ে যায়।

এমভি মরু দুলাল-১ এর মাষ্টার মো. কচি ভুইয়া জানান, মোংলা হারবাড়িয়া থেকে কয়লা বোঝাই করে শনিবার নওয়াপাড়ায় পৌছে নওয়াপাড়া পাঁচকবর তামিম ঘাটে একটি জাহাজের পাশে নোংগর করি। রোববার সকাল ৫ টার সময় ঘাটে ভেড়ানোর সময় এমভি মরু দুলালের তলাদেশ ফেটে তলিয়ে গেছে।

শেখ ব্রাদার্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার জানান “আমাদের প্রতিষ্ঠানের ৬শ ৬০ মেট্রিক টন কয়লা নিয়ে এম ভি মরু দুলাল তামিম ঘাটে ভেড়ানোর সময় কার্গোর তলদেশ ফেটে কার্গোটি তুবে গেছে। ডুবে যাওয়া কয়লার আনুমানিক মুল্য অর্ধ কোটি টাকার বেশি হবে।” অভয়নগর থানার কর্তব্যরত ডিউটি অফিসার সদরুল আলম জানান “ কার্গোর মাষ্টার মো. কচি ভুইয়া ও শেখ ব্রাদার্সের ম্যানেজার তাপস কুমার কুন্ডু কার্গো ডুবে যাওয়া ঘটনায় অভয়নগর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App