×

সারাদেশ

এবার ৭ বছরের নাতনিকে ধর্ষণ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ০৮:৫৯ পিএম

এবার ৭ বছরের নাতনিকে ধর্ষণ!

প্রতীকী ছবি

কুড়িগ্রামে টাকা দেয়ার লোভ দেখিয়ে সাত বছরের এক কন্যা শিশুকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেছেন হবিবর রহমান নামে ষাটোর্ধ বৃদ্ধ। প্রচুর রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি ঘটেছে জেলার কচাকাটা উপজেলার দুর্গম চরাঞ্চলের বল্লভের খাষ ইউনিয়নের বেরুবাড়ি গ্রামে। ধর্ষক হাবিবুর পেশায় কৃষক। তার ছয় সন্তানের মধ্যে চারজন ছেলে ও দুইজন মেয়ে। সবাই বিবাহিত। হাবিবুরের লালসার শিকার শিশুটি মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী ও দূর সম্পর্কের নাতনি।

ঘটনার পর বুধবার (২৯ জানুয়ারি) আদালতের মাধ্যমে হাবিবুরকে জেলা হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও ধর্ষিতা শিশুর পরিবার জানায়, মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে পাশের বাড়ির আঙিনায় খেলা করছিলো শিশুটি। এসময় ওই বাড়ির মালিক হবিবুর টাকা দেয়ার লোভ দেখিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়িতে গিয়ে মা আর দাদীকে ঘটনা জানায়। রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পল্লী চিকিৎসক শিশুটির প্রাথমিক চিকিৎসা করেন।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠায়। এরপর ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসে। শিশুটির দাদা নুর হোসেন শেখ বাদি হয়ে হবিবরকে আসামি করে কচাকাটা থানায় মামলা করেন।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, খরব পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটানাস্থলে গিয়ে মেয়েটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত হাবিবুরকে আটক করা হয়েছে। রাতেই তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার আল আমিন মাসুদ জানান, শিশুটির শারিরীক অবস্থা এখন ভালো। তার স্বাস্থ্য পরীক্ষার প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App