×

সারাদেশ

ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনে কেটে মায়েরও মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫১ পিএম

ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনে কেটে মায়েরও মৃত্যু

প্রতীকী ছবি।

বগুড়ার কাহালু রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাগাটিয়া গ্রামের হারিজ উদ্দিনের স্ত্রী ফেলানি বেগম (৫২) ও ছেলে রাজা বাবু (২৭)।

জানা যায়, মায়ের সঙ্গে অভিমান করে বগুড়ার কাহালু রেলস্টেশনের রেল লাইনে বসে ছিল মানসিক প্রতিবন্ধী রাজা বাবু। এসময় লালমনিহাট এক্সপ্রেস ট্রেনটি আসতে দেখলে রাজার মা তাকে বাঁচাতে যায়। ফলে মা ও ছেলে উভয়ই ট্রেনে কাটা পড়ে নিহত হন।

নিহতদের মৃতদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে

ক্রীড়া প্রতিমন্ত্রী দেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে

গণপরিবহন আধুনিকায়নে ১৪০০ বৈদ্যুতিক বাস আনছে সরকার

গণপরিবহন আধুনিকায়নে ১৪০০ বৈদ্যুতিক বাস আনছে সরকার

সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে: জ্বালানিমন্ত্রী

সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে: জ্বালানিমন্ত্রী

কবে বিয়ে করছেন দীঘি

কবে বিয়ে করছেন দীঘি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App