×

সারাদেশ

ধর্ষণের মামলা তদন্তে পুলিশের গাফিলতি নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৩৩ পিএম

ধর্ষণের মামলা তদন্তে পুলিশের গাফিলতি নেই
পুলিশের মহাপরির্দশক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেছেন, পরিসংখ্যানগত দিক থেকে দেশে ধর্ষণের সংখ্যা নিঃস্বন্দেহে বৃদ্ধি পেয়েছে। তবে ধর্ষণের প্রতিটি ঘটনার তদন্ত হচ্ছে। এক্ষেত্রে পুলিশের গাফিলতির কোন সুযোগ নেই। তবে পুরো বিষয় নিয়ে ভাববার সময় এসেছে। বুধবার(১২ ফেব্রুয়ারি) বরিশাল পুলিশ লাইনস এ জেলা পুলিশের বহুতল ব্যারাক ভবনসহ ৩টি উন্নয়ন কার্যক্রম উদ্বোধন কালে তিনি সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। এসময় সমাজের এই অবক্ষয়কে দুর করতে পরবর্তী প্রজন্মকে নৈতিক শিক্ষা প্রদানের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সাংবাদিক সাগর-রুনী মামলা প্রসঙ্গে বলেন, অনেক মামলা রয়েছে যা তাৎক্ষনিক উদঘাটন করা যায় না। দীর্ঘ সময় লাগে। সাংবাদিক সাগর-রুনী মামলাও এমন ধরনের।যেহেতু এই মামলার তদন্ত চলছে তাই পুলিশ ব্যার্থ বলা যাবে না। তবে তদন্ত কর্মকর্তা পরিবর্তনের কোন আবেদন করা হয়েছে কিনা তা তার জানা নেই। তিনি বলেন, সাগর-রুনী মামলায় পুলিশ কোন চাপে নেই। সকালে ব্যারাক ভবন উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো: শফিকুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশানর মো: সাহাবুদ্দিন খান, জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, বীর প্রতিক মহিউদ্দিন মানিক প্রমূখ। পরে আইজিপি পুলিশের এক বিশেষ কল্যান সভায় অংশগ্রহণ করেন। এর আগে সকালে পুলিশ অফিসার্স মেসে মেট্রোপলিটন পুলিশের সাথে মতবিনিময় করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

জর্ডানে দুই মার্কিন সেনা ঘাঁটি গুঁড়িয়ে দিলো ইরান

পাল্টা হামলা জর্ডানে দুই মার্কিন সেনা ঘাঁটি গুঁড়িয়ে দিলো ইরান

বাঘায় নবজাতকের মৃত্যু, ভিডিও ধারণে বাধার অভিযোগ

বাঘায় নবজাতকের মৃত্যু, ভিডিও ধারণে বাধার অভিযোগ

চোর সন্দেহে নির্যাতন, অতঃপর...

চোর সন্দেহে নির্যাতন, অতঃপর...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App