×

সারাদেশ

মাগুরায় বন্দুকযুদ্ধে দুই ডাকাত সর্দার নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৭ এএম

মাগুরা সদর উপজেলার বরুনাতৈল গ্রামে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত সর্দার নিহত হয়েছেন। অভ্যন্তরীর কোন্দলের জের ধরে দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে এ ঘটনা ঘটেছে বলে পুরিশের দাবি।

নিহতরা হলেন- ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী গ্রামের গফুর মন্ডলের ছেলে লাভলু মন্ডল (৪০) ও বোয়ালমারীর এলাকার দাউদ হোসেন (৩৮)।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে বরুনাতৈল গ্রামের মাঠ থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে একাধিক দেশীয় অস্ত্র ও গুলির খোসা উদ্ধার হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান,  আজ ভোরে গুলির শব্দ শুনকে পেয়ে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গ্রামবাসীর সহায়তায় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের নামে রিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ি, নড়াইল ও মাগুরার বিভিন্ন থানায় এক ডজনের বেশি ডাকাতিসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে বলেও তিনি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App