×

সারাদেশ

উখিয়ায় দুই দালালসহ মালয়েশিয়াগামী ২০ রোহিঙ্গা আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০৭ পিএম

উখিয়ায় দুই দালালসহ মালয়েশিয়াগামী ২০ রোহিঙ্গা আটক

উখিয়া থানা (ফাইল ছবি)

কক্সবাজারের উখিয়ায় দুই দালালসহ মালয়েশিয়াগামী ২০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সোমবার দিনগত রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। উখিয়া থানার অফিসার ইনচার্জ মর্জিনা আক্তার জানান, দালালদের খপ্পরে পরে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে উখিয়ার ইনানী উপকূলীয় এলাকার বড়খাল নামক স্থান হতে ১৪ জন ও প্রধান সড়কের কয়েকটি পয়েন্ট থেকে অপর ৬ জনকে আটক করা হয়। তারা উখিয়া উপজেলার বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গা। আটককৃতদের মধ্যে ১৬ জন নারী ও ৪ জন পুরুষ। এসময় পাচারে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে ইনানী এলাকার সলিম উল্লাহর ছেলে মো. শোয়াইব ও দক্ষিণ নিদানিয়া এলাকার মৃত লোকমান হাকিমের ছেলে নুরুল আমিন। আটক রোহিঙ্গাদের স্ব-স্ব ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে অপরদিকে ধৃত দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App