×

সারাদেশ

ত্রাণ নয় বিশুদ্ধ পানিই যেখানে প্রধান দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০৭:৪০ পিএম

ত্রাণ নয় বিশুদ্ধ পানিই যেখানে প্রধান দাবি
জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের দুর্গম অঞ্চলে জনসচেতনতায় স্যানিটারাইজ ও খাদ্য সহায়তায় নিয়ে জনপ্রতিনিধি সেচ্ছাসেবীরা কাজ করে যাচ্ছে। শুক্রবার (০৩ এপ্রিল ) সকাল থেকে বিকাল পর্যন্ত ভারত সীমান্ত সংলগ্ন মিল্টন পাড়া ,ভগবান টিলা সহ রামতনু পাড়া, দিনবন্ধু পাড়া এলাকায় এ কার্যক্রম চলে। এতে ত্রিপুরা কল্যান সংসদ পানছড়ি আঞ্চলিক শাখার সভাপতি মনিন্দ্র লাল ত্রিপুরা , প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমার নির্দেশনায় ৭ নং ওয়ার্ড সদস্য সজেন্দ্র লাল ত্রিপুরা , ৮ নং ওয়ার্ড সদস্য খলেন বিকাশ ত্রিপুরা, শিক্ষক কৃতিময় ত্রিপুরা প্রীতি,কার্বারী বৃষদা ত্রিপুরা প্রমুখ অংশ গ্রহন করেন। জনসচেতনতায় স্যানিটারাইজ ও খাদ্য সহায়তায় নিয়ে পাহাড়ের দুর্গম অঞ্চলের ৪টি গ্রামের ঘরে ঘরে দিনভর কাজ করেন। এছাড়াও ইউপি সদস্যগন ত্রাণও দুর্যোগ মন্ত্রনালয়ের খাদ্যশষ্য বিতরনের জন্য গৃহবন্দীদের তালিকা তৈরী করে। স্যানিটারাইজ ও খাদ্য সহায়তায় প্রদানের সময় প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা চট্টগ্রাম পলিটেকনিক্যালের ছাত্র অরুন ত্রিপুরা প্রীতি, খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্র সুগত চাকমা সহ অনেকেই অভিযোগ করে বলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা বিশুদ্ধ পানি । আমাদের এলাকায় কোন গভীর -অগভীর নলকূপ নাই। ঝিরি -ঝর্ণা -ছড়া থেকে এক কলস পানি আনতে পাহাড়ের ঢালু বেয়ে প্রায় ০১ কিলো মিটার হাঁটতে হয়। বিশুদ্ধ পানির অভাবে সব সময় পানি বাহিত রোগ লেগেই আছে। তাই এ মুহুর্তে আমাদের ত্রাণের চেয়ে বিশুদ্ধ পানির চাহিদাই বেশী। এ প্রসঙ্গে লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা জানান, মিল্টন পাড়া ও ভগবান টিলার আশপাশের পাহাড়গুলো পাথরি ও খুব উঁচু। সেখানে গভরি নলকূপ বসাতে অনেক ব্যয়বহুল যা ইউনিয়ন পরিষদের বাজেটে সম্ভব হয় না। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদে অনেকবার আবেদন করা হলেও দুর্ভোগ লাগবে এখন পর্যন্ত কোন উদ্যোগ নেওয়া হয় নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App