×

সারাদেশ

মহাসড়কে কঠোর অবস্থানে পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ১২:৩৩ পিএম

মহাসড়কে কঠোর অবস্থানে পুলিশ

ছবি: প্রতিনিধি

মহাসড়কে কঠোর অবস্থানে পুলিশ

ছবি: শাহাদাত হাওলাদার

সারাদেশে যখন করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে তখন গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর  সদস্যরাও। রবিবার (৬ এপ্রিল) সকাল থেকে কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার ইলিয়টগঞ্জ ফাঁড়ি পুলিশের সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কঠোর অবস্থানে রয়েছেন। এ সময় যানচলাচল নিয়ন্ত্রণসহ অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষদেরও ঘরে ফেরাতে মাইকিং করে পুলিশ।

সরেজমিন ঘুরে দেখ যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি সবসময় যানবাহনের চাপ থাকে। বিশ্বব্যাপী করোনার প্রভাব বাড়ায় সরকার করোনার বিস্তার রোধে নানামুখি পদক্ষেপ নেয়। এরই অংশ হিসেবে যাত্রীবাহী যানচলাচল বন্ধ করে দেয়। তবে পণ্যবাহী যানচলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দেয়। যাত্রীবাহী যানচলাচল বন্ধ হলেও মানুষ নিত্য প্রয়োজনে ঘর থেকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পণ্যবাহী গাড়িতে যাতায়াত করে। ফলে সরকার পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, লরি, কন্টেইনার বা পিকআপে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে। সোববার সকাল থেকে পুলিশ দাউদকান্দিও ইলিয়টগঞ্জ, রায়পুর, গৌরীপুর বাজার, গৌরীপুর বাসস্ট্যান্ড, শহিদনগর ও বলদাখালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত টহল দেয়া শুরু করে।

[caption id="attachment_213581" align="aligncenter" width="700"] ছবি: প্রতিনিধি[/caption]

মহাসড়কের ইলিয়টগঞ্জে দায়িত্ব পালন করতে দেখা যায় ইলিয়টগঞ্জ ফাড়ির ইনচার্জ মো. গোলাম মোস্তফাকে। তিনি বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি ও ব্যক্তিগত যানবাহনে যাত্রীবহন ঠেকাতে বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থানে আমাদের সদস্যরা দায়িত্ব পালন করছেন। দেশের যে কোন দুর্যোগ মোকাবিলায় অন্যান্য সংস্থার মতো পুলিশ সদস্যরাও দায়িত্বে নিয়োজিত থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App