×

সারাদেশ

কন্যাশিশুকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার ষাটোর্ধ্ব বৃদ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ১১:৩২ এএম

বরগুনার বেতাগী উপজেলায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধের বিরুদ্ধে ১০ বছরের এক কন্যাশিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। শুক্রবার ( ১৭ এপ্রিল) বিকেলে উপজেলার হোসনাবাদ ইউনিয়নে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম আমজেদ আলী খাঁ (৬২)। শিশুটিকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। সে চতুর্থ শেণিতে পড়ে। শুক্রবার বিকেলে শিশুটি বাড়ির পাশের খালে বরশি দিয়ে মাছ ধরছিল। এসময় অভিযুক্ত আমজেদ তাকে গাছ থেকে আম পাড়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করার উদ্যেশ্যে ধস্তাধস্তি করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বৃদ্ধ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আশেপাশের লোকজন তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু ভোরের কাগজকে বলেন, যৌন নিপীড়নের অভিযোগে রাতেই এক বৃদ্ধকে আটক করা হয়। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে

হরমুজ প্রণালির কেশম দ্বীপে ফের হামলা

হরমুজ প্রণালির কেশম দ্বীপে ফের হামলা

গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানির টোপ গিলে দিশেহারা তামাক চাষিরা

গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানির টোপ গিলে দিশেহারা তামাক চাষিরা

বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের নেতা খুন

বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের নেতা খুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App