×

সারাদেশ

তাড়াইলে করোনায় ৬ চিকিৎসকসহ ১১ জন আক্রান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ০৪:৪৩ পিএম

কিশোরগঞ্জের তাড়াইলে নমুনা পরীক্ষায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ চিকিৎসকসহ ১১ জনের দেহে করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়েছে। গত ৭ এপ্রিল ৩ জনের নমুনা সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয়ে ১৮ এপ্রিল পর্যন্ত ৭১টি নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত  ৬ জন ডাক্তার, ১ জন নার্সসহ উপজেলার ভাঁটগাও গ্রামের ১ জন, দড়িজাহাঙ্গীরপুর গ্রামের ১ জন, শিমুলআটি গ্রামের ১ জন ও ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের পঁচাশিয়া গ্রামের ১ জন। এদের মধ্যে ১ জন নারায়ণগঞ্জের গার্মেন্টস কর্মী,  ১ জন ময়মনসিংহের প্রাইভেট হাসপাতালের কর্মী ও ১ জন তাবলীগ জামাতের বৃদ্ধ, রায়টুটী ইউনিয়নের পঁচাশিয়া গ্রামের ঢাকা ফেরত মারামারি করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা ১ জনসহ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৬ জন চিকিৎসক ও ১ জন নার্স। কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা.মো.মুজিবুর রহমান বলেন,৭১ টি নমুনার পাঠানোর মধ্যে ১১জনের দেহে করোনা ভাইরাসের পজেটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৬ জন ডাক্তার, ১ জন নার্সসহ ৪ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App