×

সারাদেশ

সিলেটের সাবেক মেয়র কামরান করোনা আক্রান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২০, ১২:০০ এএম

সিলেটের সাবেক মেয়র কামরান করোনা আক্রান্ত

বদর উদ্দিন আহমদ কামরান

সিলেটের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ আসে। গত বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি কামরান। বর্তমানে তিনি নগরীর ছড়ারপারে নিজের বাসায় আইসোলেশনে আছেন জানিয়ে বলেন, শারীরিকভাবে এখনও সুস্থ আছেন। গত ২৮ মে কামরানের স্ত্রী আসমা কামরানের নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজেটিভ আসে। এরপর থেকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান বাসায় আইসোলেশনে এবং কামরান নিজে বাসায় কোয়ারেন্টাইনে ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

জানালেন বিমানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App