×

সারাদেশ

গরু চরানোকে কেন্দ্র করে দাকোপে জোড়া খুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২০, ০৮:০২ পিএম

গরু চরানোকে কেন্দ্র করে দাকোপে জোড়া খুন

নীল উৎপল

খুলনার দাকোপে গরু চরানোর জের ধরে জোড়া খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বাজুয়া এসএন কলেজের মাঠে বাজুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাজুয়া গ্রামের সুকুমারের ছেলে নীল উৎপল (২৮) এবং তার প্রতিবেশী বাদল হোসেনের ছেলে ইমন হোসেন (১৯)। উৎপলের বাবা সুকুমার বাজুয়া এসএন কলেজের সহকারী লাইব্রেরিয়ান।

উৎপলের স্বজনদের অভিযোগ ইমন সকালে বাড়ি এসে উৎপলকে ঘুম থেকে তুলে কিছু বুঝে উঠার আগে ছুরি মেরে দেয়। এতে উৎপল মারা যায়। আর ঘটনার পর হত্যাকারী ইমনকে এলাকাবাসী গণপিটুনি দেয়ার তার মৃত্যু হয়।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, সোমবার বিকেলে ইমনের বাবা ওই কলেজের মাঠে গরু চড়াচ্ছিল। এ সময়ে উৎপলের বাবা তাকে বকাবকি করে বলেছিল মাঠে গরু চরালে মল ত্যাগ করে, মাঠ নষ্ট হয়।

এ ঘটনার পরদিন মঙ্গলবার সকালে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি মেটানোর কথা ছিল। তবে সেটা সম্ভব হয়নি। তবে এর মধ্যেই ইমন একটি চাকু নিয়ে এসে উৎপলের পেটে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় উৎপলকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে হত্যাকারী ইমনকে গণপিটুনি দেয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সাইফুল ইসলাম বলেন, গুরুতর আহত অবস্থায় ইমনকে হাসপাতালে আনা হয়। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App