×

সারাদেশ

সিসিকের সাবেক মেয়র কামরান আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২০, ০৭:২৫ এএম

সিসিকের সাবেক মেয়র কামরান আর নেই

বদর উদ্দিন আহমদ কামরান

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান আর নেই। রোববার (১৪ জুন) দিবাগত রাত পৌনে ৩টার দিক‌ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। কামরানের বড় ছেলে ডা. আরমান আহমেদ শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে কখন ও কোথায় দাফন করা হবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। গত ৭ জুন করোনাভাইরা‌সে আক্রান্ত কামরানকে সিলেটের শহীদ শামসু‌দ্দিন আহমদ হাসপাতা‌ল থেকে উন্নত চি‌কিৎসার জন্য ঢাকার সিএম‌এই‌চে স্থানান্তর করা হয়। গত ৫ জুন ওসমানী মে‌ডিকেল কলেজের পি‌সিআর ল্যাবে নমুনা পরীক্ষায় কামরানের শরীরে করোনা শনাক্ত হয়। এর পর‌দিন তাকে শহীদ শামসু‌দ্দিনে ভ‌র্তি করা‌ হয়। কামরানের ব্য‌ক্তিগত সহকারী বদরুল ইসলাম জানান, সিএমএই‌চে চি‌কিৎসাধীন অবস্থায় কামরানের স‌ঙ্গে তার বড় ছেলে ডা. আরমান আহমদ শিপলু রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নির্দে‌শে কামরানকে ঢাকায় নেওয়ার পর চি‌কিৎসকরা তাকে 'প্লাজমা থেরা‌পি' দিয়ে‌ছিলেন। করোনা শনাক্ত হওয়ার পর প্রথমে নগরীর ছড়ারপারের বাসায় আইসোলেশনে ছিলেন কামরান। গত ৬ জুন সকালে বমি আর জ্বর নিয়ে তি‌নি নগরীর শহীদ শামসু‌দ্দিন হাসপাতালে ভর্তি হন। তবে বমি ও জ্বর কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও শারী‌রিক অবস্থার কোন পরিবর্তন হয়নি। পরে প্রধানমন্ত্রী‌র নির্দে‌শে বিমানবা‌হিনীর এক‌টি বিমানে কামরানকে ঢাকার সিএমএই‌চে নেওয়া হয়। সেখা‌নে প্রাথমিক পর্যবেক্ষণের পর চি‌কিৎসকরা তার দেহে করোনাজয়ী একজনের শরীর থেকে সংগৃ‌হিত ‘এ’ পজ‌েটিভ রক্তের প্লাজমা থেরাপি দেওয়ার সিদ্ধান্ত নেন। এতে কামরা‌নের শারী‌রিক অবস্থার একটু উন্ন‌তি হয়। তব‌ে রোববার মধ্যরা‌তের পর থেকে কামরানের শারী‌রিক অবস্থার অবন‌তি হতে থা‌কে। করোনায় আক্রান্ত কামরান দীর্ঘ‌দিন ধরে ডায়াবে‌টিকস, হার্টসহ বি‌ভিন্ন জ‌টিল রো‌গে ভুগ‌ছিলেন। ‌ সিলে‌ট সি‌টি করপোরেশনের প্রথম দুব‌ারের মেয়র কামরান তৎকালীন সিলেট পৌরসভার চেয়ারম্যানও ছিলেন। একইভা‌বে তি‌নি দীর্ঘ‌দিন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপ‌তির দা‌য়িত্ব পালন করেন। ২০১৯ সালের ডিসেম্বরে মহানগরের সর্ব‌শেষ সম্মেল‌ন পর্যন্ত তি‌নি সভাপ‌তির দ‌া‌য়িত্বে ছিলেন। প্রয়াত কামরানের স্ত্রী মহানগর ম‌হিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসমা কামরানও করোনা আক্রান্ত। গত ২৭ মে আসমা কামরানের করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App