×

সারাদেশ

দুর্নীতির অভিযোগে বহিস্কার দুই ইউপি চেয়ারম্যান ও এক সদস্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২০, ০২:৪০ পিএম

দুর্নীতির অভিযোগে বহিস্কার দুই ইউপি চেয়ারম্যান ও এক সদস্য

ফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে দুটি ইউনিয়ন পরিষদের দুজন চেয়ারম্যানসহ এক মেম্বারকে সাময়িক বহিষ্কার করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। দুর্যোগ সহনীয় ঘর তৈরিতে অনিয়মের অভিযোগে তাদের সাময়িক বহিস্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ।

বুধবার (১ জুলাই) সন্ধ্যায় এক চিঠিতে, বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান ও হাসাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস এবং হাসাদহের ৯নং ইউপি সদস্য আশরাফুল ইসলাম শ্যামলকে দূর্যোগ সহনীয় ঘর নির্মাণের দুর্নীতির অভিযোগে বহিস্কার করেছে। চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

ইউএনও এস এম মুনিম লিংকন জানান, বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি চিঠি আসে। সেখানে বলা হয়, দুর্যোগ সহনীয় ঘর তৈরিতে আর্থিক লেনদেনসহ নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে দুই জন ইউপি চেয়ারম্যান ও একজন ইউপি সদস্যকে সাময়িক বহিস্কার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App