×

সারাদেশ

করোনার উপসর্গ নিয়ে মান্দা উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২০, ০১:০৩ পিএম

করোনার উপসর্গ নিয়ে মান্দা উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

নওগাঁর মান্দা উপজেলা চেয়ারম্যান সরদার মো. জসিম উদ্দিন

করোনার উপসর্গ জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে নওগাঁর মান্দা উপজেলা চেয়ারম্যান ও মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মো. জসিম উদ্দিন (৭০) মারা গেছেন। সোমবার (৬ জুলাই) সকাল ৮টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। মৃতের পরিবার ও মান্দা উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, গত বুধবার থেকে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টের সদস্যায় ভুগছিলেন তিনি। গত শনিবার নিজ বাড়ি থেকে করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করেন স্থানীয় স্বাস্থ্যকর্মীরা। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গতকাল রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ৮টায় তাঁর মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, সরদার জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হার্টের সমস্যায় ভুগছিলেন। করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনেই তার লাশ দাফনের কাজ সম্পন্ন করা হবে। মৃতের পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষার ফল না আসা পর্যন্ত কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। এদিকে মান্দা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিনের মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি। তিনি বলেন,‘আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের একজন সহযোদ্ধাকে হারালাম। এ ক্ষতি পুরণ হবার নয়। উপজেলা আওয়ামী লীগ একজন ত্যাগী নেতাকে হারাল। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’ মান্দা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম জানান, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার জসিম উদ্দিনকে স্বাস্থ্যবিধি মেনে গার্ড অফ অনার প্রদানসহ দাফন করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App