×

সারাদেশ

নোয়াখালীতে বিপুল পরিমান সরকারি গম জব্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২০, ০১:৪৮ পিএম

নোয়াখালীতে বিপুল পরিমান সরকারি গম জব্দ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে ক্রয়কৃত ত্রিশ মেঃটন সরকারি গম জব্দ করেছে এনএসআই নোয়াখালী জেলা কার্যালয়। ঘটনায় গোডাউনটি সিলগালা ও প্রতিষ্ঠানের পরিচালকের ছেলে মো. মাসুম (৩২) নামের এক ব্যবসায়ী সমিতির নেতাকে আটক করা হয়েছে। রোববার (১২ জুলাই) রাত ১০টার দিকে চৌমুহনী দক্ষিণ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এনএসআই নোয়াখালী জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের ডিডি এ বি এম ফারুকের নেতৃত্বে চৌমুহনী দক্ষিণ বাজারের ব্যবসায়ী হাজী আব্দুল মালেকের গোডাউনে অভিযান চালানো হয়। এসময় গোডাউনে থাকা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে গমগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গম ও ঘটনায় জড়িত থাকায় আটক মাসুমকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App