×

সারাদেশ

বগুড়া-১ আসনের ভোটে অবৈধ টাকাসহ গ্রেপ্তার ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২০, ০৭:১৭ পিএম

বগুড়া-১ আসনের ভোটে অবৈধ টাকাসহ গ্রেপ্তার ৫

জব্দকৃত টাকা

বগুড়া ১ আসনের (সারিয়াকান্দি-সোনাতলা) উপনির্বাচনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর ভোট প্রচারণায় অবৈধভাবে টাকা ছড়ানোর অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে সোনাতলার একটি ক্লিনিকের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই পাঁচজন হলো- রোহান, ইন্তেজার, ফারদিন বিন রশিদ, মিকানুল ইসলাম ও জামাল হোসেন।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানা যায়, সোনাতলায় ট্রাক প্রতীকের সতন্ত্র প্রার্থীর ভোট প্রচারণায় অবৈধভাবে টাকা ছড়ানো হচ্ছে। তখন সেখানে দ্রুত পুলিশের একটি টিম পৌঁছায় এবং একটি মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-চ- ১৪-১৪৯৬) জব্দ করে। সেই সাথে গাড়িতে থাকা ড্রাইভারসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ লক্ষ টাকা, ট্রাক প্রতীকের পোস্টার ও হ্যান্ডবিল উদ্ধার করা হয়।

শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কুদরত-ই খোদা শুভ জানান, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App