×

সারাদেশ

করোনায় মৃতদের উৎসর্গ করে বৃক্ষরোপণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২০, ০৬:০৬ পিএম

করোনায় মৃতদের উৎসর্গ করে বৃক্ষরোপণ

করোনায় মৃতদের উৎসর্গ করে বৃক্ষরোপণ

বিশ্বজুড়ে করোনায় মৃতদের উৎসর্গ করে বৃক্ষরোপণ করেছে হেল্প বাংলাদেশ ফাউন্ডেশন (এইচবিএফ) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলায় বৃক্ষরোণ করেন তারা। সংগঠনের কর্মীরা উপজেলার রহিমাবাদ মধ্যপাড়া এলাকা, করতোয়া নদীর পাড়সহ বেশ কিছু জায়গায় ফলজ, বনজ ও ঔষধি বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন। উপজেলা পরিষদের চেয়্যারমান প্রভাষক সোহবার হোসেন ছান্নু এ বৃক্ষরোপণের উদ্বোধন করেন।

বৃক্ষরোপণের সময় সংগঠনের প্রতিষ্ঠাতাসহ বিভিন্ন পর্যায়ের ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন। এসময় সংগঠনটির প্রতিষ্ঠাতা আবুল বাশার মিরাজ বলেন, ‘পুরো বিশ্বেই আজ স্বজন হারানোর আর্তনাদ। এই তালিকায় রয়েছেন চিকিৎসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ। পুরো বিশ্বের মত বাংলাদেশেও অনেকেই দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হচ্ছেন। অনেকে মারাও যাচ্ছেন। তাদের স্মরণে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা এ বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করেছি ও সবাইকে বৃক্ষরোপণে উৎসাহিত করছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App