×

সারাদেশ

স্বল্পমূল্যে উন্নত ভেন্টিলেটর মেশিন উদ্ভাবনের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ১০:৪৫ পিএম

স্বল্পমূল্যে উন্নত ভেন্টিলেটর মেশিন উদ্ভাবনের দাবি

মাইক্রোফোন হাতে ইউজিভির ট্রেজারার প্রফেসর ড. সৈয়দ আলী মোল্লা।

বরিশালের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের (ইউজিভি) ট্রেজারার স্বল্পমূল্যে উন্নত মানের আইসিইউ-তে ব্যবহার উপযোগী মেডিকেল ভেন্টিলেটর মেশিন উদ্ভাবনের দাবি করেছেন। ইউজিভির কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে রবিবার দুপুরে ট্রেজারার প্রফেসর ড. মো. সৈয়দ আলী মোল্লা এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে ইউজিভি ট্রেজারার জানান, করোনা, নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রেও জটিল রোগে আক্রান্ত রোগীর জন্য অপরিহার্য যন্ত্রের নাম মেডিকেল ভেন্টিলেটর মেশিন। করোনা মহামারির সময়ে পুরো বিশ্বজুড়ে ভেন্টিলেটর মেশিনের ব্যবহার ও চাহিদা বেড়ে গেছে। বাংলাদেশে প্রতি সাড়ে তিন লাখ মানুষের জন্য একটি মাত্র ভেন্টিলেটর মেশিন রয়েছে যা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য এবং এর আমদানি ব্যয়ও অনেক। এ প্রয়োজন অনুধাবন করে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের সার্বিক সহযোগিতায় তিনি ভেন্টিলেটর তৈরির জন্য উদ্যোগী হন। প্রথমে শ্বাসতন্ত্র চালাবার জন্য যে সকল লজিক প্রয়োজন তা বিশ্লেষণ করে প্রোগ্রাম তৈরি করেন। প্রোগ্রাম শেষ হওয়ায় যন্ত্রপাতি ক্রয় করে একটি ভেন্টিলেটর উদ্ভাবন করেন। দীর্ঘ চেষ্টার পর যথাযথ পরীক্ষা নিরীক্ষা ও সংশোধনী শেষে ব্যবহার উপযোগী একটি মেডিকেল ভেন্টিলেটর উদ্ভাবন করেন। দেশি-বিদেশি যন্ত্রাংশ ও নিজস্ব প্রোগ্রাম দিয়ে এই যন্ত্রটি পরিচালিত হবে এবং স্বল্পমূল্যে উন্নতমানের সেবা দিতে পারবে।

প্রফেসর ড. মো. সৈয়দ আলী মোল্লা জানান, তার উদ্ভাবিত এই ভেন্টিলেটর স্বল্প মূল্যে উৎপাদন করা যাবে। একটি ভেন্টিলেটর তৈরিতে সর্বোচ্চ ৬০ থেকে ৭০ হাজার টাকা খরচ হতে পারে। তবে একসাথে একাধিক ভেন্টিলেটর অর্ডার করলে অর্থাৎ ১০ থেকে ১৫টি সেক্ষেত্রে ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকায় প্রতি ভেন্টিলেটর উৎপাদন সম্ভব হবে।

সিঅ্যান্ডবি রোডস্থ ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি) এর ২নং ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মানিত ট্রাস্টি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরী, রেজিস্ট্রারার (ভারপ্রাপ্ত) মো. লোকমান খান, সহ- জনসংযোগ কর্মকর্তা মো. মেহেদি হাসান শুভসহ অন্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App