×

সারাদেশ

পাপলকিং জাতের বেগুন চাষে লাভবান কৃষক শিপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ১২:৫০ পিএম

পাপলকিং জাতের বেগুন চাষে লাভবান কৃষক শিপন

ছবি: প্রতিনিধি

হাইব্রিড পাপলকিং জাতের বেগুন চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছেন শ্রীমঙ্গলের ডেংগার বন গ্রামের কৃষক শিপন মিয়া। এ সাফল্যে তিনি বেশ খুশি। কৃষক শিপন মিয়া জানান, গত ছয় মাসে বেগুন বিক্রি করেছেন ৮০ হাজার টাকার। উৎপাদন খরচ হয়েছে 8 হাজার টাকা। পাপলকিং জাতের বেগুনের চাহিদাও বেশি বাজারে।

এ বিষয়ে লাল তীর সীড লিমিটেড এর ডিভিশনাল ম্যানেজার তাপস চক্রবর্তী জানান, এ জাতটি অতি উত্তম গ্রীষ্মকালীন বেগুনের জাত। বর্তমানে সারা বছরই চাষ হচ্ছে। হাইব্রিড বেগুন পাপলকিং ২৫ থেকে ৩০ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে, প্রতি গাছে ৬০ থেকে ৭০ টি ফল ধরে। এ জাতের বেগুনের গাছ তাপ বৃষ্টি ও লবণাক্ততা সহনশীল। জাতটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা এবং ব্যাকটেরিয়া প্রতিরোধী বহুল পরিচিত জনপ্রিয় জাত। এই জাতটি চকচকে বেগুনি রংয়ের হয়, খেতে অত্যন্ত সুস্বাদু। ফল বীজ বপনের ৬০ থেকে ৭০ দিনের ভিতরে ফসল সংগ্রহ করা যায়।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি জানান, জাতটির সত্যিই চমৎকার ফলন ও আকর্ষণীয়। এর ফলন কৃষকের জন্য আশীর্বাদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App