×

সারাদেশ

বন্যা পরিস্থিতির উন্নতি ৮ জেলায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ১১:২৪ পিএম

কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর এবং নাটোর, টাঙ্গাইল, নওগাঁ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

এদিকে, ঢাকা জেলার আশেপাশের নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা সিটি কর্পোরেশন সংলগ্ন নিম্নাঞ্চলসমূহের বন্যা পরিস্থিতির সামান্য অবনতি হতে পারে।

আজ বুধবার বন্যা পূর্বাভাস ও বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের ধরলা ও তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে।

অন্যদিকে, ব্রহ্মপুত্র-যমুনা নদীসমূহের পানি সমতল হ্রাস পাবে। যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে,যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

কুশিয়ারা ব্যাতীত উত্তর পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে,যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

অপরদিকে, আগামী ২৪ ঘণ্টায় নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ি, শরিয়তপুর, ঢাকা, নারায়ণগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

দেশের পর্যবেক্ষাণাধীন ১০১ টি নদী সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি ৪৭, হ্রাস ৪৯,অপরিবর্তিত রয়েছে ০৫,বিপদসীমার উপরে ১৭ টি, বিপদসীমার উপরে স্টেশনের সংখ্যা ২৭ টি।

সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে লালাখাল ১৮০ মিলিমিটার, সুনামগঞ্জ ১৩৫ মিলিমিটার, সিলেট ৯৮ মিলিমিটার, কুষ্টিয়া ৬৭ মিলিমিটার, পরশুরাম ৬৫ মিলিমিটার, ভাগ্যকূল ৬০ মিলিমিটার। বাসস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App