×

সারাদেশ

উলিপুরের সাংসদের ক‌রোনা প‌জে‌টিভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২০, ১১:০৭ পিএম

কু‌ড়িগ্রা‌ম-৩ উলিপুর আস‌নের সংসদ সদস‌্য অধ‌্যাপক এম এ ম‌তিন কোভিড-১৯ ভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে‌ছেন। শুক্রবার রংপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের পি‌সিআর ল‌্যা‌বের ফলাফলে তার শরী‌রে কভিড-১৯ এর অস্তিত্ব পাওয়া গেছে বলে ভোরের কাগজকে নিশ্চিত করেন উলিপুর উপ‌জেলা স্বাস্থ‌্য ও পরিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার।

সংসদ সদস্যের ঘনিষ্ট সূত্র জানা গেছে, গত ক‌য়েক‌দিন ধ‌রে সংসদ সদস‌্য অধ‌্যাপক এম এ ম‌তিন জ্বর ও শ্বাসক‌ষ্টে ভুগ‌ছি‌লেন। প‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য বিভাগ তার নমুনা সংগ্রহ ক‌রেন। শুক্রবার রংপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের পি‌সিআর ল‌্যা‌বের ফলাফলে তার নমুনায় কভিড-১৯ এর অস্তিত্ব পাওয়া যায়। সংসদ সদস্য এমএ মতিন তার শরীরে করোনা পজিটিভ রিপোর্ট নিশ্চিত হওয়ার পর বন্ধুবান্ধবসহ সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

উপ‌জেলা স্বাস্থ‌্য ও পরিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার ব‌লেন, ক‌রোনা প‌জে‌টিভ রিপোর্ট আস‌লেও তি‌নি বর্তমা‌নে সুস্থ আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর, ঢাকায় বসছে ১০ দেশের পর্যটন মেলা

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর, ঢাকায় বসছে ১০ দেশের পর্যটন মেলা

ডাকসুতে জিন্নাহ'র ছবি প্রদর্শনকারীদের নিয়ে যা বলল ঢাবি কর্তৃপক্ষ

ডাকসুতে জিন্নাহ'র ছবি প্রদর্শনকারীদের নিয়ে যা বলল ঢাবি কর্তৃপক্ষ

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা করের রায় স্থগিত হয়নি

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা করের রায় স্থগিত হয়নি

স্বামী-স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি, তারপর যা করল ডাকাতরা

স্বামী-স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি, তারপর যা করল ডাকাতরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App