×

সারাদেশ

মানিকগঞ্জে বাসচাপায় দম্পতি নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ১২:২০ পিএম

মানিকগঞ্জে বাসচাপায় দম্পতি নিহত

গোল্ডেন পরিবহনের একটি বাসের চাপায় পিষ্ট হন তারা

মানিকগঞ্জে বাসচাপায় দম্পতি নিহত

চালক পালিয়েছে।

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় পাটুরিয়ামুখী একটি বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত এবং আহতরা মানিকগঞ্জ জেলা হাসপাতালে রয়েছে।

বাসচাপায় নিহত ইয়াসমিন বেগম (৪০) মুলজান পল্লী বিদ্যুত অফিসের বিলিং সেক্টরে কর্মরত ছিলেন। একই দুর্ঘটনায় নিহত হয় ইয়াসমিনের স্বামী হুমায়ন আহম্মেদ। তিনি ঢাকা সিটি কর্পোরেশনে চাকুরী করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ইয়াসমিন দম্পতি মানিকগঞ্জ জেলা শহরের উত্তর সেওতা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।

[caption id="attachment_235849" align="aligncenter" width="1152"] চালক পালিয়েছে।[/caption]

মানিজগঞ্জ পল্লী বিদ্যুত অফিসের সিনিয়র জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ মৃধা জানান, সকালে পল্লী বিদ্যুত অফিসের বিলিং সেক্টরে কর্মরত ইয়াসমিনকে অফিসে পৌঁছে দেওয়ার জন্য তার স্বামী হুমায়ন মোটরসাইকেল যোগে অফিসে আসার সময় অফিস গেটের সামনে গোল্ডেন পরিবহনের একটি বাসের চাপায় পিষ্ট হন। এতে দুর্ঘটনাস্থলেই মারা যান হুমায়ন। আর মানিকগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার পর ইয়াসমিনকে মৃত ঘোষণা করে দায়িত্বরত চিকিৎসক। দুর্ঘটনায় ওই বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, গোল্ডেন লাইনের ওই বাসটিকে (ঢাকা মেট্টো ব-১৪-৫৮২৩) আটক করা হলেও এর চালক পলাতক রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App