×

সারাদেশ

স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের কাছে টাকা দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২০, ০৪:৫৭ পিএম

শেরপুরের ঝিনাইগাতীতে ধর্ষণের শিকার হয়েছে পঞ্চম শ্রেণির এক ছাত্রী (১২)। ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী উপজেলার হাতিবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ও একই গ্রামের কৃষক পরিবারের কন্যা। বুধবার (১২ আগস্ট) রাতে ঘটনাটি ঘটে।

স্কুলছাত্রী জানায়, ঘটনার রাত ৮টায় প্রতিবেশি আবু হাসেমের ছেলে আবু হুরাইয়া (১৬) কৌশলে ওই স্কুল ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। পরে বাড়ির সামনে একটি ঝোঁপের ভিতর নিয়ে তাকে ধর্ষণ করে। এসময় ধর্ষিতার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক আবু হুরাইয়া পালিয়ে যায়।

অভিযোগ রয়েছে এ ঘটনাকে পুঁজি করে স্থানীয় একটি মহল ধর্ষকের পরিবারের কাছ থেকে হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা। তারা ঘটনাটি ধামাচাপা দেয়ার পাঁয়তারা করে আসছে। ফলে এ রিপোর্ট লেখা পর্যন্ত গত পাঁচদিনেও কোন মামলা মোকদ্দমা হয়নি।

ওই গ্রামের ইউপি সদস্য শাহিন মিয়া জানান, ঘটনাটি মিমাংসা করার জন্য ধর্ষক হুরাইয়ার পরিবারের পক্ষ থেকে তাকে ডাকা হয়েছিল। কিন্তু ঘটনাটি মিমাংসার যোগ্য নয় বলে তিনি সারা দেননি। হাতিবান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন দোলা বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে কেউ তার কাছে কোন অভিযোগ করতে আসেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App