×

সারাদেশ

মাইক্রোবাস খাদে পড়ে একই পরিবারের নিহত ৮

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ০৯:৩৭ এএম

মাইক্রোবাস খাদে পড়ে একই পরিবারের নিহত ৮
মাইক্রোবাস খাদে পড়ে একই পরিবারের নিহত ৮

উদ্ধার কাজ চলছে। ছবি: সংগৃহীত।

ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস খাদে পড়ে শিশুসহ একই পরিবারের ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দুইজন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক শিশু, ৫ নারী ও ২ পুরুষ রয়েছেন। নিহতরা হলেন- শামসুল হক (৬৫), নবী হোসেন (৩০), মিলুয়ারা বেগম (৫৫), রিপা খাতুন (৩০), রেজিয়া খাতুন (৫৩), পারুল আক্তার (৫০), বেগম (৩০), বুবলি আক্তার (৭)। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, মাইক্রোবাটিতে মোট ১৪ জন যাত্রী ছিলেন। তারা সবাই একই পরিবারের সদস্য। মাইক্রোবাসটি ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যাওয়ার পথে ফুলপুরের বাশাতি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এতে শিশুসহ ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, শাহজাহান ও শারফুলের খালাতো ভাই হাসেম এর জানাজায় যাচ্ছিল সবাই। নিহতদের বাড়ি ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁও উপজেলায়।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App