×

সারাদেশ

জমির বিরোধে গুড়িয়ে দিল বাড়িঘর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২০, ০৭:১৬ পিএম

জমির বিরোধে গুড়িয়ে দিল বাড়িঘর

জমি বিরোধের জেরে গুড়িয়ে দেয়া হয় বাড়িঘর

শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা সাদা মিয়া নামে এক কৃষকের বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। সাদা মিয়া উপজেলা সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামের জয়নাল আবদীনের ছেলে। ঘটনাটি ঘটে ১৮ আগস্ট মঙ্গলবার। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় ১৭ জনকে আসামি করে অজ্ঞাতনামা আরও ৮/১০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

মামলাসূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ১১ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের সোরহাব আলী, মোজাফফর আলী ও মকবুল হোসেনের নেতৃত্বে ২৫/৩০ জনের সংঘবদ্ধ একটি দল দাঁ, ফালা, লাঠিসোটা নিয়ে সাদা মিয়ার বাড়িতে হামলা করে। এসময় হামলাকারীরা সাদা মিয়া ৩টি ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়। ঘরের সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে যায়। এসময় বাধা দিতে গিয়ে সাদা মিয়ার পক্ষের ৫ জন গুরুত্বরভাবে আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামি গ্রেপ্তার হয়নি। বরং আসামি পক্ষের লোকজনের ভয়ভীতি ও হুমকির মুখে সাদা মিয়া ও তার পরিবারের লোকজন আতঙ্কে দিনাতিপাত করছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলাপাড়া হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

কলাপাড়া হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা চূড়ান্তে স্পিকারের সঙ্গে দেখা করবেন সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা চূড়ান্তে স্পিকারের সঙ্গে দেখা করবেন সিইসি

উপজেলা সদর দপ্তরের দাবিতে ফটিকছড়ির উত্তরাঞ্চলে ৪৮ ঘণ্টার হরতাল

উপজেলা সদর দপ্তরের দাবিতে ফটিকছড়ির উত্তরাঞ্চলে ৪৮ ঘণ্টার হরতাল

ডিপজলের বিরুদ্ধে মামলা

ডিপজলের বিরুদ্ধে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App