×

সারাদেশ

মনোনয়ন প্রত্যাশী হেলালের মটরসাইকেল শোডাউন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২০, ০৪:২৫ পিএম

মনোনয়ন প্রত্যাশী হেলালের মটরসাইকেল শোডাউন

ছবি: প্রতিনিধি

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে উপ-নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন হেলাল বিশাল মটরসাইকেল শোডাউন করেছেন। বৃহস্পতিবার রাণীনগর ও আত্রাই উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এই শোডাউন করেন তিনি।

এদিন বেলা ১১ টায় রাণীনগর উপজেলা সদর থেকে প্রায় ৭-৮ শত মোটরসাইকেল নিয়ে উপজেলা গোল চত্বর থেকে শোডাউন শুরু করেন। এরপর রাণীনগর থেকে আবাদপুকুর হয়ে আত্রাই উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। এ সময় থেমে থেমে পথশোভা ও জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল। শোডাউনে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।

শোডাউনকালে রাণীনগর উপজেলার রাজাপুর জিয়ানীপাড়ার মোড়ে সাংবাদিকদের জানান, এলাকায় মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন উত্তোলন করেছি। আওয়ামী লীগের সঙ্গে আমাদের রক্ত মিশে আছে। ২০১৮ সালে নির্বাচনে আমি এই আসন থেকে দলীয় মনোনয়ন তুলেছিলাম। আশা করছি, এবার প্রধানমন্ত্রী আমাকে বঞ্চিত করবেন না।

তিনি আরো বলেন, জনগনের ভাল বাসায় আমি পরপর দুই বার বিপুল ভোটে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন তাহলে বিপুল ভোটে জয়লাভ করে সরকারকে এ আসন উপহার দিতে পারবো।

উল্লেখ্য, গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটি শূন্য হয়। ইতোমধ্যে মনোনয়ন পেতে প্রায় ৩৪ জন মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন উত্তোলন করেছেন। নির্বাচন কমিশন থেকে আগামী ১৭ অক্টোবর নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App