×

সারাদেশ

বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২০, ০৬:২৬ পিএম

বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু

ছবি: প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পুকুরের পানিতে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগষ্ট) সকাল ৯টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের তুলাশন গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, ওই গ্রামের মোফাজ্জল হোসেন (৫৪) ও তার ছেলে শরীফুল ইসলাম (২৫)। স্থানীয়রা জানান, স্থানীয় একটি পুকুরে মাছ চুরি ঠেকাতে কাঁটাতার দিয়ে বিদ্যুতায়িত করে রাখা হয়েছিল। শুক্রবার সকালে ওই পুকুরে নামেন মোফাজ্জল। ওই সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং চিৎকার দেন। তার চিৎকার শুনে, ছেলে শরীফুল বাবাকে বাঁচাতে পুকুরে নেমে পড়েন। এতে তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে বাবা মোফাজ্জল ও ছেলে শরীফুল দুজনই বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম ঘটনা নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বুরইল ইউনিয়নের তুলাশন গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলে মারা গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App