×

সারাদেশ

ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩ জন

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ০৮:৪৭ পিএম

ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩ জন

প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ২জন নিহত এবং চালকসহ ৩ জন আহত হয়েছে।  নিহত দুইজন সম্পর্কে স্বামী-স্ত্রী। 

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের হোসেন মার্কেট এলাকায় ঘটনাটি ঘটেছে। 

নিহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কাচিঘটা এলাকার মজিবুর রহমান (৮০) এবং তার স্ত্রী হাবিবা বেগম (৭০)। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর সরকারী মহিলা কলেজের প্রভাষক হাবিবুর রহমান মঙ্গলবার বিকেলে তার বাবা মজিবুর রহমান, মাতা হাবিবা বেগম, শাশুড়ি ও শ্যালককে নিয়ে গাজীপুর জয়দেবপুর এলাকা থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সা যোগে ফুলবাড়িয়া তাদের গ্রামের বাড়ী যাচ্ছিল। তাদের বহনকৃত  সিএনজি চালিত অটোরিক্সাটি মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের হোসেন মার্কেট এলাকায় পৌঁছালে শাখা সড়ক থেকে দ্রুত গতির একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। 

এতে সিএনজি চালিত অটোরিক্সাটি দুমড়ে মুচে সড়কের উপর ছিটকে পড়ে। এসময় সিএনজি যাত্রী মজিবুর রহমান এবং তার স্ত্রী হাবিবা বেগম নিহত হয়। এসময় সিএনজি চালকসহ অপর ৩ যাত্রী গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে গাজীপুর এবং মাওনা এলাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল মোল্লা বলেন, গাজীপুর সরকারী মহিলা কলেজের প্রভাষক হাবিবুর রহমান তার মা-বাবা এবং শাশুড়ি ও শ্যালককে নিয়ে সিএনজি চালিত অটোরিক্সা যোগে নিজবাড়ী কাচিঘাটা যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে একই পারিবারের দুই জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App