×

সারাদেশ

আমতলীতে গভীর রাতে ভোট কেন্দ্রে দুর্বৃত্তদের আগুন

Icon

হারুন অর রশীদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০৪:৩৫ পিএম

আমতলীতে গভীর রাতে ভোট কেন্দ্রে দুর্বৃত্তদের আগুন

আমতলীতে ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: ভোরের কাগজ

বরগুনার আমতলীতে গভীর রাতে ২টি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। 

উপজেলার আড়পাংগাশিয়া ইউনিয়নের বালিয়াতলী চরকগাছিয়া দাখিল মাদ্রাসা ও মধ্য আড়পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মাদ্রাসার নৈশ প্রহরী আবু জাফর ও অফিস সহকারী মো. আল-আমিন বলেন, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে হঠাৎ আগুন জ্বলতে দেখে তারা আগুন নেভাতে যান। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে কে বা কারা এ আগুন দিয়েছে তা বলতে পারেননি।

বালিয়াতলী চরকগাছিয়া দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রের সংলগ্ন লোকজন বলেন, বস্তার ভেতর পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, দুর্বৃত্তরা আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে সাথে সাথে পুলিশের একটি টিমসহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App