×

সারাদেশ

ফটিকছড়িতে বহিরাগত এনে কেন্দ্র দখলের শঙ্কায় দুই প্রার্থী

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:২০ পিএম

ফটিকছড়িতে বহিরাগত এনে কেন্দ্র দখলের শঙ্কায় দুই প্রার্থী

ছবি: সংগৃহীত

দ্বাদশ সংসদ নির্বাচনে ফটিকছড়ি সংসদীয় আসনে পার্শ্ববর্তী উপজেলা থেকে বহিরাগত সন্ত্রাসী এনে কেন্দ্র দখলে নিয়ে সীল মারা হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন সুপ্রিম পার্টির চেয়ারম্যান একতারা প্রতিকের প্রার্থী সাইফুদ্দিন মাইজভান্ডারী ও স্বতন্ত্র প্রার্থী হোসাইন মো. আবু তৈয়ব।

শনিবার (৬ জানুয়ারি) বিকেলে পৃথক সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করে এসব কথা বলেন দুই প্রার্থী।

বক্তব্যে সাইফুদ্দিন মাইজভাণ্ডারী বলেন, উত্তর ফটিকছড়ির বাগান বাজার, দাঁতমারা, নারায়ণহাট, ফটিকছড়ি পৌরসভা, ভূজপুর, পাইন্দং ও নাজিরহাট পৌরসভার অন্তত ২০ টি ভোট কেন্দ্রে দখলে নিতে পাঁয়তারা চালাচ্ছে প্রতিদ্বন্ধী একাধিক প্রার্থী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ফটিকছড়িসহ বেশ কয়েকটি আসনে অপরাপর প্রার্থী কর্তৃক সুপ্রিম পার্টির নেতাকর্মীদের হয়রানি, ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেন। বিষয়টি  স্থানীয় প্রশাসনকে জানানোর পরেও প্রতিকার পাওয়া যায়নি বলে উল্লেখ করেন মাইজভান্ডারী।

অপর সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী আবু তৈয়ব বলেন, বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি পার্শ্ববর্তী রাউজান থেকে বহিরাগত এনে ভোট কেন্দ্র দখল করা হবে। ফটিকছড়ি পৌরসভায় নৌকা প্রার্থীর বিরুদ্ধে সন্ত্রাসী জড়ো করার অভিযোগ তুলেন স্বতন্ত্র প্রার্থী আবু তৈয়ব।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরীর মন্তব্য জানতে চাইলে বলেন, এ ধরনের কোন ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইমার্জেন্সি যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের সব রকমের ব্যবস্থা রয়েছে।

টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App